ঢাকা, ০২ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় কাকরাইল এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী মোট ছয়টি যানবাহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে।
০১ নভেম্বর (শনিবার) এক তথ্যবিবরণীতে বলা হয়, অভিযান চলাকালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, নগরবাসীর সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পরিবেশ অধিদপ্তর সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


