ঢাকা, ২৭ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) মো: গোলাম মোর্তজা। অনুষ্ঠানে পরিচালকসহ সংস্থার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেট্রোবাংলার ব্যবস্থাপক (প্রশাসন) মুসলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: রেজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলমএছাড়া আরও বক্তব্য দেন পেট্রোবাংলা অফিসার্স এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও মহাব্যবস্থাপক (পরিকল্পনা, কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা এবং নব-নির্বাচিত সভাপতি ও উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স) এম নাসিমুল আলীম।
গত ১৫ অক্টোবর নির্বাচনে নির্বাচিতরা হলেন: সভাপতি এম নাসিমুল আলীম, উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স); সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হাসান, মহাব্যবস্থাপক (নিরীক্ষা); সহ-সভাপতি মো: শরিফুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (এমইএন্ডআই) এবং শাম্মী আক্তার, উপ-মহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন); সাধারণ সম্পাদক মো: ফজলুল হক, ব্যবস্থাপক (সেবা); যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, উপব্যবস্থাপক (এইচআর); সহকারী সাধারণ সম্পাদক মো: সাকিব মেহেদী, উপব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট); অর্থ সম্পাদক তৌহিদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা); সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, উপব্যবস্থাপক (প্রশাসন); কল্যাণ সম্পাদক মো: আশিক হোসেন, সহকারী ব্যবস্থাপক (হিসাব); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহরিয়ার সাগর, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন); ক্রীড়া সম্পাদক মো: আবীর হোসাইন, সহকারী ব্যবস্থাপক (হিসাব); দপ্তর সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহকারী ব্যবস্থাপক (উৎপাদন ও বিপণন); মহিলা সম্পাদক সাবিনা আক্তার রুনা, ব্যবস্থাপক (হিসাব) এবং পরিষদ সদস্যরা হলেন মো: আফজাল হোসেন, উপব্যবস্থাপক (হিসাব); মো: নাজমুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (আরডিএমডি) এবং মোহাম্মদ আব্দুল্লাহ, উপব্যবস্থাপক (প্রশাসন)।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


