ঢাকা, ১৬ অক্টোবর-২০২৫
ক্রাইম রিপোর্টার : ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ আন্ত:জেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল জব্বার (৪৩), মো. মামুন হোসেন (৪০), মো. সোহাগ (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (২৫) ও মো. রুহুল আমিন (৩৯) ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিবাগত রাতে উত্তরা পূর্ব থানাধীন রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


