ঢাকা, ১৪ অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানী’র মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা।
কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


