ঢাকা, ০৭ অক্টোবর-২০২৫
ক্রাইম রিপোর্টার : বাগেরহাটে সাংবাদিক এস.এম হায়াত উদ্দিন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি শরিফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
আটককৃতরা হলেন- বাগেরহাট সদরের গোপালকাঠি গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং একই এলাকার মো. আব্দুল হাইয়ের পুত্র মো. আশিকুল ইসলাম আশিক (২৫)। তাদের ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া পল্লি বিদ্যুৎ এলাকায় নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নং কক্ষ থেকে রবিবার রাতে গ্রেফতার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উল-হাসান জানান, বাগেরহাট সদর মডেল থানার মামলা নং-০২, সাংবাদিক হত্যা মামলায় গতকাল সোমবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, হত্যার সাথে জড়িত এজাহারভুক্ত আরও ৫ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদি।
উল্লেখ্য, সন্ত্রাসীরা গত ৩ আগস্ট সন্ধ্যায় শহরের হাড়িখালি স্কুলের মোড়ে চায়ের দোকানে দৈনিক ভোরের চেতনার বাগেরহাট স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


