ঢাকা, ০৩ অক্টোবর-২০২৫
এইচ আলিম, (বগুড়া জেলা প্রতিনিধি) : বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা। ০৩ অক্টোবর (শুক্রবার) সকালে জেলা শহরের মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজন করা হয়েছে শিল্পমেলার। মেলায় শতাধিক বিভিন্ন তৈজসপত্র, খেলনা, খাবার, গৃহে ব্যবহারযোগ্য নানা পসরা নিয়ে সাজানো হয়েছে এই শিল্পমেলা। প্রতিদিন সকাল থেকে রাতেও খোলা থাকছে শিল্পমেলা। মেলায় প্রবেশর জন্য প্রবেশপত্র রাখা হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় খেলার ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতিক ওমর প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস জানান, বগুড়ায় শিল্পমেলার মাধ্যমে প্রয়োজনীয় তৈজসপত্র যেন কিনতে পারে। সেই সঙ্গে বিনোদন বঞ্চিত শিশুদের জন্য বিনোদন এর ব্যবস্থা রাখা হয়েছে। সুশৃঙ্খলভাবে প্রতিদিন মেলা খোলা থাকবে।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


