ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৫
সোহেল রানা (জ্যেষ্ঠ প্রতিবেদক) : রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি আট চেম্বারের রিভলভার উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
শ্যামপুর মডেল থানার পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার একটি বিশেষ দল সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) শ্যামপুর মডেল থানার পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় পাঁচ তলা একটি ভবনের ছাদে কবুতরের খাবার রাখার একটি ড্রামের ভেতর থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


