বগুড়ায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৫

এইচ আ‌লিম (বগুড়া জেলা প্রতি‌নি‌ধি) : বগুড়ায় জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে। ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত আ‌য়োজক সংগঠন ভয়েস অব জুলাই এর নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের কা‌ছে সম্মাননা স্মারক পৌঁছে দেন।

২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুথান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভয়েস অব জুলাই বগুড়ার দিনভর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হাসান নেহাল ও যুগ্ম আহ্বায়ক ওহাব রিয়াজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন। 

উপস্থিত ছিলেন শহীদ মুনিরুল ইসলামের বাবা শামসুল হক, শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মিজানুর রহমান পলাশ, এনসিপির জেলা সংগঠক শওকত ইমরান, মোস্তাফিজার রহমান, ভয়েস অব জুলাই সংগঠক রেজাউল সরকার রেজা, রাসেল শেখ, সালমির ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে বগুড়ার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×