বাংলাদেশে জাতিসংঘের ‘যুব ফটো কনটেস্ট’ ঘোষণা

ঢাকা, ১৪ সেপ্টেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ (ইউএন) একটি ‘যুব ফটো কনটেস্ট’ আয়োজন করতে যাচ্ছে, যেখানে তরুণদের শান্তি, উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের দিকটি তুলে ধরা হবে।

‘পরিবর্তনের অনুঘটক হিসেবে যুবসমাজ : শান্তি, উন্নয়ন ও এসডিজি’ এ শিরোনামে প্রতিযোগিতায় মৌলিক আলোকচিত্র আহ্বান করা হয়েছে। এসব ছবিতে যুবসমাজের নেতৃত্বাধীন বা যুবকেন্দ্রিক উদ্যোগ যেমন শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু মোকাবিলা, টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং লিঙ্গসমতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হবে বলে আজ ১৪ সেপ্টেম্বর (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তরুণরা বাংলাদেশের অন্যতম বড় শক্তি। জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে লিঙ্গসমতা ও উদ্ভাবন এগিয়ে নেওয়া পর্যন্ত তাদের অবদান একটি শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার মূল চালিকা শক্তি। এ প্রতিযোগিতা তরুণদের তাদের দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও কণ্ঠকে জোরালো করার একটি প্ল্যাটফর্ম দেবে, যা বৈশ্বিক ইউএন৮০ উদ্‌যাপনের অংশ।’

জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতীক হিসেবে নির্বাচিত হবে ৮০টি আলোকচিত্র। সেগুলো আগামী ২৩ অক্টোবর জাতিসংঘ দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত হবে। এরপর প্রদর্শনীটি ঢাকার একটি জনসমাগমস্থলে (যার নাম পরে ঘোষণা করা হবে) এক সপ্তাহ ধরে চলবে এবং জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইটে একটি ডিজিটাল গ্যালারিতেও প্রদর্শিত হবে। এতে বৈশ্বিক দর্শকরা বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×