ঢাকা, ১৪ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : মাগুরা জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক মো. মুস্তাক হোসেন (৪৬) ও মো. দাউদ আলী বিশ্বাস (৩৭) মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের পুত্র। ১৩ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২ টি মোবাইল ফোন ও ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও আটক দুইজনকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


