রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার

ঢাকা, ০৮ সেপ্টেম্বর-২০২৫ 

ক্রাইম রিপোর্টার : রাজধানী’র সিপাহীবাগ এলাকা থেকে ডলার জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল। ০৭ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে খিলগাঁও সিপাহীবাগের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম আদিব ফয়েজ। পুলিশের সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত। এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিআইডি রমনা থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা মামলার প্রধান আসামি আদিব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদিব স্বীকার করেছে, সে প্রতারণার মাধ্যমে দেশের অনেক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডি মামলাটি তদন্ত করছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×