ঢাকা, ২৫ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান এলাকায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনা, মাদক ও অন্যান্য অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সংশ্লিষ্টদের বরাবর প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও মাদক বিরোধী আইনজীবী জোটের সদস্য অ্যাডভোকেট এস.এম জুলফিকার আলী জুনু আজ ২৫ আগস্ট (সোমবার) এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশানে অনুমোদনবিহীনভাবে একাধিক সিসা লাউঞ্জ পরিচালিত হচ্ছে। এসব লাউঞ্জে কেবল সিসা ধূমপানই নয়, বরং বিভিন্ন অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, যা যুব সমাজকে ধ্বংস করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। যুব সমাজের নৈতিক অবক্ষয়, কিশোর-যুবকদের পড়াশোনা ও ভবিষ্যৎ নষ্ট করছে। আইন-শৃঙ্খলার অবনতি (অপরাধ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি) ঘটছে। আইন অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।
নোটিশে বলা হয়, অবিলম্বে গুলশান-বনানী এলাকায় পরিচালিত সব অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধ করতে হবে। এসব লাউঞ্জে সংঘটিত সব অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মালিক, ব্যবস্থাপক ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায়, জনস্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


