ঢাকা, ১৮ আগস্ট-২০২৫
সোহেল রানা (চীফ রিপোর্টার) : এক সাংবাদিকের করা চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১৭ আগস্ট (রবিবার) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি হওয়া অপর দুই জন হলেন- নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।
বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির হননি। রবিবার আমরা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
অনলাইন নিউজ পোর্টাল সকাল-সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম ২৬ মে মামলাটি করেছিলেন। মামলার বিবরণী থেকে জানা যায়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে চাকরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। কোম্পানির কাছে দীর্ঘ দিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পাওনা হন। ওই টাকা পরিশোধবাবদ তাকে ১০টি চেক প্রদান করা হয়। যার মধ্যে দুইটি চেক নগদায়ন করা হয়। অপর ৮টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার। দুইটি চেক নগদায়নের রাহেনুর ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুগদা শাখায় জমা প্রদান করেন। চেকগুলো গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজ অনার হয়। গত ৮ এপ্রিল তিনি আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান। তাদের অবহিত করা হয়, চেকগুলো যেন অনার হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এখন পর্যন্ত আংশিক পাওনা টাকা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তারা।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


