ঢাকা, ১৫ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীতাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট (শুক্রবার) আসরের নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা।
বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় অন্যদের মধ্যে- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর নাছির, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাঈল জবিহউল্লাহ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, আ ন হ আখতার হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, আফরোজা খানম রিতা, শামসুর রহমান শিমুল বিশ্বাস, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বেবী নাজনীন, আব্দুল বারী ড্যানি, শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, রেহানা আখতার রানু, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবীন, কামাল জামান নূরউদ্দিন মোল্লা, ওলামা দলের আবুল হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুবদলের শরীফ উদ্দিন জুয়েল, ছাত্রদলের নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


