ঢাকা, ১৩ আগস্ট-২০২৫
এম.এ জাহান (ক্রাইম রিপোর্টার) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১. মো. জনি (২৭) ২. মো. লিটন (১৮) ৩. মো. শরীফ মোল্লা (৪০) ৪. মো. জামাল (৫০) ৫. মো. মনির ৬. মো. সোহাগ মিয়া (৩২) ৭. মো. নাজমুল (১৯) ৮. মো. সাকিব (২০) ৯. মো. রায়মন (২৬) ১০. মো. আব্দুর রহমান (১৯) ১১. মো. সোহেল হোসেন (২১) ১২. মো. তুহিন (১৮) ১৩. মো. মেহেদি হাসান (২১) ১৪. মো. আরিফ গাজী (২৩) ১৫. মো. আকাশ (২২) ১৬. মো. খায়রুল ১৭. মো. রুবেল ১৮. মো. মুহিন (১৫) ১৯. মো. মিঠু (২৩) ২০. মো. নাইম ইসলাম (১৯) ২১. মো. নাজমুল হোসেন (১৭) ২২. মো. জনি ইসলাম (১৮) ২৩. মো. সুমন (২০) ২৪. মো. মামুন হাসান (২০) ২৫. মো. রিপন (৩৪) ২৬. মো. সুজন (২৬) ২৭. মো. ফারুক (৫০) ২৮. সুবেল মিয়া (২৪) ২৯. শুভ কুমার দাশ (২১) ও ৩০. সোহান গাজী (১৯) ।
১২ আগস্ট(মঙ্গলবার) বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ-এর তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


