ঢাকা, ১২ আগস্ট-২০২৫
মোঃ সোহেল রানা (ঢাকা জেলা প্রতিনিধি) : রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) ভোরের দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল বাবলু চন্দ্র রায়কে (৪০) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত জানান, কনস্টেবল বাবলু চন্দ্র একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে আসছিলেন। তিনি জানান, ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী চেকপোস্ট এলাকায় বাস থেকে নামার পর ওঁত পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। তারা বাবলুর বাম পা ও হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এসআই ইফাত জানান, পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


