লেখক, লোকসংস্কৃতি গবেষক, আইনজীবী শ্রী সুবোধ চন্দ্র দাস

ঢাকা, ০৭ জুলাই-২০২৫

এম.এ জাহান (বিশেষ প্রতিবেদন) : লেখক, লোকসংস্কৃতি গবেষক ও আইনজীবী শ্রী সুবোধ চন্দ্র দাস (আচার্য সুবোধ শাস্ত্রী) সরিষাবাড়ি উপজেলার রায়দের পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকেই সকল প্রকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর প্রপিতামহ যুধিষ্ঠির দাস অধিকারী বংশানুক্রমে ছিলেন ভাগবত ধর্মের সেবক ও মুক্তমনের মানুষ। তাঁর মাতৃবংশের প্রতিষ্ঠাতা পুরুষ হরেকৃষ্ণ ভৌমিক ওরফে হরি চরণ ভূঁইয়া ছিলেন শ্রীমন্ত শংকরদেবের আদর্শে আত্মনিবেদিত পুরুষ। তিনি সরিষাবাড়ি অঞ্চলের মেহনতী মানুষের নেতা মোস্তফা ঠাকুরের সহায়তায় ১৯৭৪ সাল থেকে নানাবিধ পত্র-পত্রিকা প্রকাশ করেছেন। তাঁর সম্পাদিত/প্রকাশিত সাপ্তাহিক এবং সাময়িকীগুলো হচ্ছে- ‘কংকালের কণ্ঠধ্বনি’, ‘ফাল্গুনের মুক্তধারা’, ‘রক্তরবি’, ‘সাপ্তাহিক প্রগতি’ ও ‘সংশপ্তক’। এছাড়াও তিনি সংরাগ নামে একটি পত্রিকা প্রকাশনার সাথে সম্পৃক্ত ছিলেন ।

তার রচিত পুস্তকগুলো হচ্ছে- ‘নয়ন তারার বৃষ্টি চাই’, ‘ভাওয়াল ব্রাহ্মসমাজের কথা’, ‘অমৃতপুরুষ রবিদাসজীর জীবন ও সাধনা’, ‘সত্যের সাধনায় বহুমুখী স্রোতধারা’, ‘একজন তৃণমূল মানুষের উপলব্ধি’, ‘শিক্ষা ও বৌদ্ধধর্ম’, ‘চীনা বৌদ্ধধর্মে অমিতাভপন্থা’, ‘বাংলাদেশের ক্ষুদ্রজাতিসত্ত্বাগুলোর ধর্মান্তর প্রসঙ্গে’, ‘শ্রী গুরুনানক দেব জী থেকে শ্রীগুরু গ্রন্থসাহিব জী’, ‘বাবা শেখ ফরিদের দিব্যজীবন ও অমৃতবাণী’, ‘শ্রীগুরু গ্রন্থসাহিব পরিক্রমা’, ‘সন্তু কবীরের জীবন ও অনুরাগ সাগর’, ‘অনগ্রসর মানুষের ইতিকথা’, ‘শঙ্করদেব ও আসামের ভক্তি আন্দোলন’, ‘শ্রী শ্রী মাধবদেব ও আসামের ভক্তি আন্দোলন’, ‘খ্রিস্টধর্মে একেশ্বরবাদ’, ‘শ্রীগুরু অর্জুনদেবজীর জীবনদর্শন ও সুখমনী সাহিব’, ‘সন্তকবীরের পূর্ণিমাব্রত ও তত্ত্বজিজ্ঞাসা’, ‘বৈদিক সমাজ ও দারিদ্র্য বিমোচন’, নিতনেম সাহিব, ‘মহাপুরুষীয়া কল্যাণসূত্রম্’, ‘থিওসফি ও ধূসর পাণ্ডুলিপির অনালোকিত অধ্যায়’, ম্যাক্স হেইন্ডেল ও রোজীক্রুশীয় তত্ত্ববিদ্যা প্রসঙ্গ।

এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় তার অনেক কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তিনি আইন, দর্শন এবং ধর্মতত্ত্বে অধ্যয়ন ও অধ্যাপনা করেছেন। একজন আইনজীবী হিসেবে তিনি সর্বদা বঞ্চিত মানুষের পক্ষে লড়াই করছেন। তিনি একজন লোকসংস্কৃতি ও মরমিধারাপুষ্ট তৃণমূল লেখক ও গবেষক। তিনি তাঁর সৃষ্টিকর্মের জন্য আসাম থেকে ‘বৈষ্ণব পণ্ডিত সোনারাম চুতীয়া’ পদকে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশের বৈদিক সমাজ ও অন্যান্য ধর্মীয় পরিমণ্ডলে আচার্য সুবোধ শাস্ত্রী নামে বিভূষিত।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×