ঢাকা, ১৮ জুন-২০২৫
স্টাফ রিপোর্টার : ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৫’ এর জন্য চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পাচ্ছেন।
‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ১৮ জুন জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে মনোনীতরা হলেন- বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়): নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বী।
বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান/সংগঠন পর্যায়): শেরপুর সদরস্থ শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি।
বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান পর্যায়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ (পক্ষে: বিভাগীয় চেয়ারম্যান ড. মোসা. শেফালী বেগম)।
নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে প্রদান করা হবে ২২ ক্যারেট মানের ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার অ্যাকাউন্ট-পে চেক ও একটি সম্মাননা সনদ।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ধরনের সম্মাননা দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি, পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে ও ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


