ঢাকা, ১২ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। ১১ জুন (বুধবার) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।
অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা। এসময় সেখান থেকে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করা হয় বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পুকে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


