অপহরণকারীকে আটক করে পুলিশে দিল সেনাবাহিনী : অস্ত্র উদ্ধার

ঢাকা, ৩০ মে-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছেন। এ সময় অপহরণের দায়ে অভিযুক্ত আমিনুল ইসলাম খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় আমিনুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুইটি দা, একটি ওয়ার কাটার, দুইটি কিরিচ, একটি চাকু ও দুইটি কাস্তে উদ্ধার করা হয়। ২৯ মে (বৃহস্পতিবার) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আমিনুল উল্লিখিত এলাকার মৃত হাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে। উদ্ধারকৃত আরাফাত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাসিয়াখালী গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী জানান, আরাফাত হোসেনকে অপহরণ করে আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করে। আমিনুলকে জিজ্ঞাসাবাদে সে আরাফাতের সন্ধান দেয়। আমিনুলের ঘর থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অপহরণকারী, অপহরণের শিকার যুবক ও অস্ত্রগুলো সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজন অপহরনকারী, উদ্ধারকৃত অপহৃত ব্যক্তি ও বন্দুকসহ দেশীয় অস্ত্র থানায় হস্তান্তর করেছে। আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×