ঢাকা, ২৭ এপ্রিল-২০২৫
এম.এ জাহান (ক্রাইম রিপোর্টার) : রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি, মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৭ এপ্রিল-২০২৫ এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ গভীর রাতে পল্লবী নিউ টাউন বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে একটি গোপন কক্ষ থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গোপন কক্ষ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশের খোয়া যাওয়া এসএমজি’র ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অরিন ডিএমপি’র বিভিন্ন থানায় দায়েরকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


