উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রাখার দায়ে জরিমানা ও সতর্কতা

ঢাকা, ২৫ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক দু’টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।

আজ ২৫ এপ্রিল (শুক্রবার) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে ধানমন্ডি ২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন সিটি কলেজের বিপরীত দিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই ঘণ্টার মধ্যে সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এই সময় আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

একই দিনে বাড্ডার আফতাবনগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায়। নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ৬টি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×