ডুমুরিয়ায় ভ্যানচালক মিলন হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

ঢাকা, ২০ এপ্রিল-২০২৫

জেলা প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়ায় মহিদুল ওরফে মিলন হত্যার দায় স্বীকার করে গ্রেফতারকৃত ৫ আসামি আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে।

খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকিয়া সুলতানার আদালতে এ দায় স্বীকার করে জবানবন্দি দেন গ্রেফতারকৃত আসামি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের শওকত শেখের ছেলে রাফসান (২৩), খবির উদ্দিনের ছেলে শরিফুল (৪৫), কেশবপুরের গৌরিঘোনা গ্রামের কাজেম ফকিরের ছেলে গফুর ফকির (৪৫), খোদাবক্স সরকারের ছেলে মঞ্জুরুল সরদার (৪২) ও কক্সবাজার সদরের দক্ষিণ পাহাড়তলী এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল (৩০)।

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে আসামিদের গ্রেফতার করা হয়। তারা জানিয়েছে, ভ্যান ও মোবাইল ফোন সেট ছিনতাইয়ের জন্যই মহিদুলকে হত্যা করা হয়।

জানা যায়, গত ১৩ই মার্চ গোবিন্দকাটি এলাকায় একটি সুপারি বাগানে ভ্যান চালক মহিদুল ওরফে মিলনকে হত্যা করা হয়। মহিদুল উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। ঘাতকরা এ সময়ে তার ভ্যান ও অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন মিলনের পিতা ওমর আলী শেখ বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চুরিকৃত সেই ফোনটি নোয়াখালী এলাকায় জনৈক এক ব্যক্তির কাছে বিক্রি করে। পুলিশ ওই ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোবিন্দকাটির রাফসান ও কক্সবাজারের এনামুলকে চট্টগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয়।

ডুমুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আক্তারুজ্জামান লিটন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। আসামিরা বিজ্ঞ আদালতে হত্যার দায়ে স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×