কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা

ঢাকা, ১৯ এপ্রিল-২০২৫

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার সদর উপজলায় খাদ্যে ক্ষতিকর রং, নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ ১৯ এপ্রিল (শনিবার) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা ও সামারি ট্রায়ালের মাধ্যমে এ জরিমানা করেন।

জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, বিশুদ্ধ খাদ্য আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত দই উৎপাদন ও বিক্রির দায়ে নয়ন ঘোষের দোকানকে একলাখ টাকা, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একই এলাকার সানি বেকারিকে একলাখ টাকা, শহরের একরামপুর এলাকার লক্ষীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার ও জগতলক্ষী মিষ্টান্ন ভান্ডার উভয় প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ মোড়কীকরন ব্যতীত দই বিক্রির দায়ে একলাখ টাকা করে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

এ সময় কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×