রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

ঢাকা, ৩১ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দ মিছিল ও ঈদের জামাত।

আজ ৩১ মার্চ (সোমবার) ঈদের দিন সকাল সাড়ে ৮টায় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মুসুল্লি অংশগ্রহণ করে এই ঈদের জামাতে। ঈদের জামাতের পর এই মাঠ থেকেই বের হয় এক বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। লক্ষাধিক মুসুল্লিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এই ঈদ আনন্দ মিছিলে।

মিছিলটি বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সেমাই ও মিষ্টি দিয়ে আগত সবাইকে আপ্যায়ন করা হয়। পাশাপাশি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঈদ মেলা। ঈদের জামাত ও ঈদ আনন্দ মিছিলে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ। ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার আগে থেকে দলে দলে মুসুল্লিরা আসতে থাকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সাড়ে ৭টার মধ্যে নির্ধারিত মূল প্যান্ডেল মুসুল্লিতে পরিপূর্ণ হয়। পরে মূল প্যান্ডেলের বাহিরে হাজার হাজার মানুষ নামাজের জন্য অবস্থান নেয়, বাণিজ্য মেলার পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেলের বাইরেও আগত মুসুল্লিদের নামাজের সুবিধার্থে কার্পেট বিছানো ছিল লক্ষাধিক মুসুল্লির অংশগ্রহণে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা কারি গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ডিএনসিসি’র উদ্যোগে প্রথমবার আয়োজিত এই ঈদের জামাতে ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়। নারীদের নামাজ আদায়ের জন্য ছিল আলাদা ব্যবস্থা। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন। মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো মাঠ সিসিটিভি’র আওতায় আনা হয়। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনীর সদস্য মাঠ জুড়ে অবস্থান নিয়ে রেখেছিলেন। তাদের সঙ্গে সহযোগিতা করছিলেন বিএনসিসি, স্কাউটের সদস্যরা। এছাড়া সেনা সদস্যরাও মাঠে পায়ে হেটে টহল দিচ্ছিলেন।

ঈদের জামাত শেষে বাণিজ্য মেলার পুরোনো মাঠ থেকে শুরু হয় ঈদ আনন্দমিছিল। ব্যান্ডদলের বাদ্যবাজনার তালে তালে নেচে-গেয়ে হইহুল্লোড় করে আনন্দমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। ঈদের শুভেচ্ছা ও সচেতনতার বার্তাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানুষ ‘ঈদ মোবারক, ঈদ মোবারক’ বলে আনন্দধ্বনি তোলেন। মিছিলের অগ্রভাগে দুই সারিতে ছিল আটটি সুসজ্জিত ঘোড়া। আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি, মোগল ও সুলতানি আমলের ইতিহাসসংবলিত ১০টি পাপেট শো। আনন্দমিছিল থেকে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেওয়া হয়। মিছিলটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়।

Related News :

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

সেভর ইন্টারন্যাশনাল পেল ‘বর্ষসেরা মাইস উদ্যোগ-২০২৬’ পুরস্কার

সেভর ইন্টারন্যাশনাল পেল ‘বর্ষসেরা মাইস উদ্যোগ-২০২৬’ পুরস্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×