পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের আগেই দুটি রাস্তা উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের

ঢাকা, ২৭ মার্চ-২০২৫

স্টাফ রিপোর্টার : মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি এবং নতুন ১৮ ওয়ার্ড প্রকল্পের অন্তর্গত উত্তরা আজমপুর কাঁচা বাজার থেকে চামুরখান পর্যন্ত দুটি রাস্তার কাজ সম্পন্ন করেছে ডিএনসিসি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক মোহাম্মদ এজাজ আজ ২৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের আগেই রাস্তা দুটির উদ্বোধন করেন। শুরুতে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি সংযোগ সড়কটি উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক দুটি বৃক্ষরোপণ করে রাস্তার দুই পাশে সবুজায়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি সংযোগ সড়কটির (উত্তরা দক্ষিণ মেট্রোরেল) দৈর্ঘ্য ৮৭০মিটার ও প্রস্থ ৯.১৫মিটার এবং উত্তরা আজমপুর কাঁচা বাজার হতে চামুরখান পর্যন্ত সম্পন্ন রাস্তার দৈর্ঘ্য ৩.৬কি.মি. ও  প্রস্থ ৩০ফুট।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি, যেসব জায়গায় জনদুর্ভোগ হচ্ছে, সেসব জায়গায় অগ্রাধিকার দিয়ে কাজ করবো। সেই অনুযায়ী এক নম্বর অগ্রাধিকারে ছিল উত্তরা থেকে মিরপুর-১২ (মিরপুর ডিওএইচএস) নাম্বার যাওয়ার রাস্তাটি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম রোজার মধ্যেই রাস্তাটির কাজ সম্পন্ন করবো। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগে উপহার হিসেবে উত্তরা থেকে মিরপুর-১২ (মেট্রোরেলের নিচ দিয়ে মিরপুর ডিএএইচএস) যাওয়ার রাস্তাটির কাজ সম্পন্ন করে উদ্বোধন করলাম। ঈদে অনেকে এখানে ঘুরতে আসবে। মানুষ যেন আনন্দে ও নির্বিঘ্নে ঘুরতে আসতে পারে সেটি মাথায় রেখেই রাস্তাটি নির্মাণ ও সংস্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হিসাব অনুযায়ী নতুন ১৮টি ওয়ার্ডে প্রয়োজন সবচেয়ে বেশি। তাই নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এয়ারপোর্ট থেকে দক্ষিণখান ঢাকার পূর্ব-পশ্চিমের যে সংযোগ সড়ক সেগুলোর কাজ চলমান। আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত ৩.৬ কিমি প্রধান সড়কের কাজ সম্পন্ন হয়েছে, আজকে উদ্বোধন করে দিচ্ছি। ঈদের পরেই এয়ারপোর্ট থেকে কাউলা সড়কটিও সম্পন্ন হয়ে যাবে।’

সড়ক উদ্বোধনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ১৮ ওয়ার্ডের প্রকল্প বাস্তবায়নকারী ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ ওসমান সরোয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, মো. জুলকার নায়ন ও মো. জিয়াউর রহমান, ১৮ ওয়ার্ড প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মো. মাসুদুর রহমান খান ও প্রকল্প কর্মকর্তা মেজর এস সৌমিক ইসলাম প্রমুখ।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×