ঢাকা, ০৬ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশে মোহাম্মদ হাশেমকে (৩৭) তার স্ত্রীসহ পাঁচ-সাতজন মিলে মারধর করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মারধরের একপর্যায়ে তাকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়। সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা হাশেমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আয়শা আকতারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা হাশেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশাপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহতের বাবা বানু মিয়ার করা হত্যা মামলায় তার স্ত্রী আয়শা আকতারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ ০৬ নভেম্বর (শুক্রবার) সকালে চন্দনাইশ থানায় মামলাটি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, (বৃহস্পতিবার) সকালে বরুমতি সেতুর পাশে সড়কের ধারে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন হাশেম। তার ডান পা থেকে রক্ত ঝরছিল। এ সময় তিনি সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের দিকে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রাথমিক তদন্তে হাশেম হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা আকতারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Related News :

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার



