চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া কার্যক্রমের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ও মানসম্মত ক্রীড়াবিদ তৈরি করা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি ক্রীড়াবিদদের সাফল্য তাদের পরিবারেও অর্থনৈতিক স্বচ্ছলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×