মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রিপল মার্ডার : ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন- একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।

আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।

ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। বিচার চলাকালে মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, রায়ে নিহতদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

Related News :

ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

বাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×