বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা, ০২ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : গবেষণার মাঠ উদ্ধারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করলেন শিক্ষার্থীরা।

০২ নভেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা চত্বরে সমবেত হন সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের দুটি ট্রাক্টর নিয়ে বিক্ষোভ মিছিল করে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যান তারা। পরে মেলার অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে মাঠ চাষ করেন শিক্ষার্থীরা।

মাঠটিতে সচিবালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছেন শেকৃবির শিক্ষার্থীরা। তাদের দাবি, এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের সম্পদ নয়, বরং রাজধানীর এই অঞ্চলের অন্যতম প্রধান সবুজ এলাকা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে এই এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। মাঠটি আমাদের বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এখানে সবুজায়ন বজায় রাখাই এই অঞ্চলকে বাঁচানোর একমাত্র উপায়।’

মেলার আয়োজক কমিটির দীর্ঘসূত্রিতা ও গাফিলতিকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকারি সিদ্ধান্তে মেলা স্থগিত হওয়ার পর আয়োজক কমিটি এক দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। উল্টো বিভিন্ন মহলে যোগাযোগ করে কালক্ষেপণ ও সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’

Related News :

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

সেভর ইন্টারন্যাশনাল পেল ‘বর্ষসেরা মাইস উদ্যোগ-২০২৬’ পুরস্কার

সেভর ইন্টারন্যাশনাল পেল ‘বর্ষসেরা মাইস উদ্যোগ-২০২৬’ পুরস্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×