ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৬
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমসেদ আলী। ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটে প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে তারা নির্বাচিত হন।
সাংবাদিক আক্তারুজ্জামান সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে জমসেদ আলী ২য় বারের মত নির্বাচিত হলেন। তারা আগামী তিন বছর (২০২৬-২০২৯) এ কমিটির দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল।
নবনির্বাচিত কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


