ঢাকা, ১৩ সেপ্টেম্বর-২০২৬
ক্রাইম রিপোর্টার : সার্ভার হ্যাক করে এনআইডি ও সিমের তথ্য বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী। গ্রেফতারকৃত যুবক মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতার আব্দুস সালাম সরকার ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছিলেন। সেই সুবাদে তিনি ওয়েব পেজ এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করতেন।
পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ)-এর মাধ্যমে অর্থ লেনদেন করে তারা বিভিন্ন ব্যক্তির সিমের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএস লিস্টের মতো সংবেদনশীল তথ্য বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিলেন।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রবিবার ভোর পাঁচটার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন নম্বরের শেষ লোকেশনের তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


