ঢাকা, ০৪ সেপ্টেম্বর-২০২৬
নিজস্ব প্রতিবেদক : সাহিত্য ও সংস্কৃতিচর্চার ঐতিহ্যকে ধারণ করে ‘অনুপ্রাস’ জাতীয় কবি সংগঠন-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর, শাহ্ আলী থানা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য নৌ ভ্রমণ, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) সারাদিন তুরাগ নদী পথে বিরুলিয়া জমিদার বাড়ী দর্শন শেষে অনুষ্ঠানের মূল পর্ব মোস্তাপুর গোলাপ গ্রামের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর, শাহ্ আলী থানা কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সচিব শাহিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অনুপ্রাস’ জাতীয় কবি সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি রীনা তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ৪১ বছরের পথচলা, সাহিত্যচর্চায় সংগঠনের অবদান এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন শাহ্ আলী থানা কমিটির সাধারণ সম্পাদক সুফী মোহাম্মদ আহসান হাবীব। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন প্রান্তের কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতার ছন্দ, শব্দ ও আবেগে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশ।
বক্তারা বলেন, কবিতা মানুষের চিন্তা, চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার অন্যতম শক্তিশালী মাধ্যম। দীর্ঘ চার দশক ধরে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন কবি ও সাহিত্যপ্রেমীদের একত্রিত করে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও সংগঠনটি নবীন ও প্রবীণ কবিদের সমন্বয়ে সাহিত্যচর্চাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি মোহাম্মদ আনোয়ার হোসেন, (রামগঞ্জ), প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও, গ্রীণ ভ্যালি প্রপাটিজ, কবি ক্যামেলিয়া আহমেদ, অর্থ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ, কবি ও গীতিকার অধ্যক্ষ এম ইউনুস ফার্সি, সভাপতি, মহানগর অনুপ্রাস জাতীয় কবি সংগঠন, কবি ও প্রকৌশলী ফরিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন, সমাজবন্ধু জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ডা.মো. ইনামূল হক আজাদ, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কবি অর্ণব আশিক (জনাব হুমায়ূন কবীর, সাবেক সচিব), এডভোকেট এস এম কবিরুল ইসলাম, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কবি আতাউল ইসলাম সবুজ, সহ-সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন, কবি শাহানা মান্নান বুলবুল, সহ-সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন, কবি ও গীতিকার অনিমেষ বড়াল, নির্বাহী সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংসংগঠন, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি আফিয়া রুবি, কবি কাজী হেমায়েত হোসেন, কবি নাজমা আক্তার নাজু, কবি এইচ এম শাখাওয়াত হোসেন, কবি নীপা চৌধুরী, কবি মঞ্জু আলম, কবি নিয়াজ রায়হান সাগর, কবি জেসমিন দীপা, জনাব দীপা, কবি ইসমত আরা, কবি রুমা তাহেরা, কবি ইরা নাহার দিবা, কবি অনিরুদ্ধ দেলোয়ার, কবি সালাউদ্দিন খোকা, কবি রীতা আলম, কবি রওশন আরা, কবি মতিউর রহমান মানু, কবি মিলন রায়, কবি সালাম সিকদার, এডভোকেট কবি শেখ আব্দুল হক চাষী, কবি মামুনুল ইসলাম, কবি শারমিন আঁখি, কবি লাবন্য নাজ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর, শাহ্ আলী থানা কমিটির- কবি শেখ নজরুল ইসলাম, কবি খাজা নাসির উদ্দিন শাহ্, কবি পরান জহির, কবি মোহাম্মদ আহসান হাবীব, কবি সৈয়দ সেলিম, কবি ফিরোজ, কবি এডভোকেট সাইফুর রহমান সুমন, কবি কানন, কবি দুলাল, কবি সাব্বির, কবি তানিয়া, কবি লিপি, কবি খোকন, কবি মেহেদী, কবি বেলায়েত, কবি সেরু পাগলা, কবি ময়না, কবি শিখা বিশ্বাস।
আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবিদের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও সৃজনশীলতার প্রতি আগ্রহ সৃষ্টি করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। শেষপর্যায়ে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক


