ঢাকা, ০৩ সেপ্টেম্বর-২০২৬
ক্রাইম রিপোর্টার : বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, হাইয়েস মাইক্রোবাস ও বাংলাদেশ পুলিশের মনোগ্রামসংযুক্ত হ্যান্ডকাফসহ রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে একজন র্যাব সদস্য-সহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। ০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে অভিযানে তাদের আটক করা হয়।
সকালে গোপন খবরের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদলকে (৪২)।
ডিবি সূত্র জানা যায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা র্যাবের একজন সৈনিক। তিনি র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত। ডিবি জানায, বৃহস্পতিবার খবরের ভিত্তিতে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে প্রায় ৪৫ জনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাফের পাশাপাশি এক রোল কালো স্কচটেপ ও একটি শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। বৃহস্পতিবার সকালেই ঘটনাটি ঘটে এবং এরপর ডিবি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনাটি তদন্তে র্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। ওই পর্ষদ বিষয়টি অনুসন্ধান করে দেখবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং এর আগে তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


