নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৫৫৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৬ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৫৫৭তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় সমিতির বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, সিস্টেম লস হ্রাস, রাজস্ব আদায় বৃদ্ধি, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমিতি বোর্ডের সভাপতি, এলাকা পরিচালক ও মহিলা পরিচালকগণের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টি এম মেসবাহ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজশাহী মো. রফিকুল ইসলাম, জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপস্থিতি জ্ঞাপন ও প্রারম্ভিক ঘোষণা দেওয়া হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ৫৫৬তম নিয়মিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ করা হয়।

সভায় ডেপুটি জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজারের প্রতিবেদন উপস্থাপন ও এ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির রক্ষণাবেক্ষণ ও পরিচালন স্টোরের বার্ষিক ইনভেন্টরি প্রতিবেদন অনুমোদন, গ্রাহক সদস্যপদ ও গ্রাহক চুক্তিপত্র অনুমোদনসহ বিভিন্ন প্রশাসনিক ও কার্যক্রমভিত্তিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বোর্ড সভায় সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্তকরণ এবং এলাকা পরিচালক নির্বাচনসংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ পত্র, সার্কুলার ও নির্দেশনা নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় গৃহীত আলোচনা ও সিদ্ধান্তের মধ্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সার্বিক কার্যক্রমের ধারাবাহিক মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নত ও সহজলভ্য গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি সিস্টেম লস কমানো, বকেয়া ও নিয়মিত রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে রুফটপ সোলার সিস্টেম ও নেট মিটারিং ব্যবহারের দীর্ঘমেয়াদি ও টেকসই সুফল সম্পর্কে সাধারণ জনগণকে আরও ব্যাপকভাবে অবহিত করার বিষয়েও আলোচনা হয়। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সরকারি সম্পদের অপচয়, অবচয় ও চুরি রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত বোর্ড সদস্য ও কর্মকর্তারা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও গ্রাহকবান্ধব করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×