ঢাকা, ০৪ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর রায়েরবাজারে ‘২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।
আজ ০৪ মার্চ (মঙ্গলবার) রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন দলটির তরুণ নেতাকর্মীরা।
এ সময় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


