ঢাকা, ০১ মার্চ-২০২৫
জেলা প্রতিনিধি : সাতক্ষীরার দুই উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
০১ মার্চ (শনিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিব অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপি বিশেষ আভিযানিক দল নারানজেল নামক স্থান হতে ৪২ হাজার ৩২১ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও প্রসাধনী সামগ্রী, কালিয়ানী বিওপি বিশেষ আভিযানিক দল কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি বিশেষ আভিযানিক দল কামার বাড়ি নামক স্থান হতে ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করেন। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ছবেদার মোড় ও গেড়াখালি নামক স্থান হতে ৪ লাখ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ এবং মাদরা বিওপি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৩২১ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা যায়নি।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


