বগুড়ার এক স্কুল থেকেই জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা

ঢাকা, ১৬ আগস্ট-২০২৬

এইচ আলিম, (বগুড়া জেলা প্রতিবেদক) : বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে। সংবর্ধনা পেয়ে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে। এই স্কুল থেকে চলতি বছর লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি বিভাগে ব্যাপক সফলতা অর্জন করে।

১৬ আগস্ট (রবিবার) দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া—৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

চলতি বছর বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য অর্জন করে। এরমধ্যে রয়েছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ক্রিকেট (বালিকা), বাস্কেটবল (বালক) ও বাস্কেটবল (বালিকা) বিভাগে চ্যাম্পিয়ন, টেবিল টেনিসে বালিকা দ্বৈত ও বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন এবং বালিকা একক বিভাগে রানারআপ হওয়ার সাফল্য পায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৬, জারি গান প্রতিযোগিতার ক বিভাগে অংশ নিয়ে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন, হওয়ার গৌরব অর্জন করে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট—২০২৬ এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশীপ অর্জন, সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ বিভিন্ন ইভেন্টে সেরা সাফল্য দেখায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আগ্রহ থাকায় তাদের প্রতিযোগিতায় নাম দেয়া হয়। পরে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, সাপোর্ট স্টাফদের সহযোগিতায় শিক্ষার্থীরা এই সফলতা পেয়েছে। এই সফলতা শুধু স্কুলের নয়, বগুড়াবাসির সফলতা মনে করেন। আগামীতেও এই সফলতা ধরে রাখার বিষয়ে কাজ করা হবে।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×