ঢাকা, ২৬ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : আগামীকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ নবমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সকাল সাড়ে ১০টায় বই প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রদর্শনীতে ইউনেস্কো থেকে প্রকাশিত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, জার্নাল, পোস্টার, রিপোর্ট, ম্যাগাজিন, ওয়ার্ল্ড হেরিটেজ ইত্যাদি বিষয়ক প্রকাশনা সামগ্রী প্রদর্শিত হবে।
বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


