মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, ১জন গ্রেফতার

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি-২০২৫

এম.এ জাহান : রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য মোঃ আসিফ সিকদার (২৫) কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

২৪ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার) ভোর ৪:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানার শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৭:৫০ ঘটিকায় কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০/২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। চাঁদাবাজ গ্রুপটি মিরপুর স্বাধীন মার্কেট থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এ সংক্রান্তে স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, স্বাধীন মার্কেটে হামলার ঘটনায় মামলা রুজুর পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২৪ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪:৩০ ঘটিকায় মিরপুরের শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসিফ সিকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×