ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপি’র পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), মো. শাহাদাৎ হোসেন (৩৬), মো. আব্দুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ০১:১৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহিদ জিয়া কলেজের উত্তর পাশে সাগর জেনারেল স্টোর এর সামনের রাস্তায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্র ও ককটেলসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


