সরকারি নিয়ম মেনে ভবন নির্মাণ করতে হবে : রিহ্যাব প্রেসিডেন্ট

ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৫

এম.এ জাহান : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, ডেভেলপারস ব্যবসায়ীদের অবশ্যই রিহাবের সদস্য হতে হবে। এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ‘যত্রতত্রভাবে যেমন ইচ্ছা ভবন নির্মাণ করলে জবাবদিহিতা থাকে না। রিহ্যাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’

রিহ্যাব প্রেসিডেন্ট ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভবন নির্মাণে প্ল্যান পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে তিনি বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ ও কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ব্যবসায়ী ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিংমল নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষ্যে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ২ লাখ টাকা ছাড়।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×