ঢাকা, ১৯ ফেব্রুয়ারি-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের এক কেজির অধিক হেরোইনসহ দুই মাদক সম্রাজ্ঞী’কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- সাবিনা আক্তার (২২) ও মোছাঃ রিনা বেগম (৩৯)। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ০৮:১৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি রাত ০৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম জানতে পারে মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিং, বাড়ী নং-১০, রোড নং-০১, ব্লক-এ এর একটি ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দুটি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


