জীবন বচন- আরিফ রেজা

জীবন বচন- আরিফ রেজা

জীবন বচন- ১

 ‘প্রার্থনা’

তোমার সমুখে ঠেকাই মাথা ওগো দয়াময়

আমারে তুমি করুণা করো করো পবিত্রময়।

মন থেকে মোর দূর করে দাও লোভ মোহ আর ক্ষোভ

পার্থিব দায় ছোটো করে দাও ত্যাগী হই ভুলে ভোগ।

আমারে তুমি সহায় করো ওগো ভুবন মালি

বিবেককে মোর জাগ্রত করো করো যে শক্তিশালী।

এই বাগানের বৃন্ত শাখায় আমি কীট লোভী প্রাণী

আমারে তুমি ক্ষমা করে দাও তুমি যে অন্তরযামী ।

জীবন বচন- ২

‘কথা’

মুখটা আমার যে কথা কয় তাই যেনো কয় মনে

মনের কথাই সদায় যেনো বাজে ঠোঁটের তানে।

বিবেক যেনো হয় গুরু মোর মনকে দেবে প্রভাব

মনের তাগিদ করবে পূরণ সত্য কথার অভাব।

জীবন বচন- ৩

‘কাজ’

যে কাজে মোর মন নাহি চায়,

সে কাজ আমায় দাও কেনো ভাই

এটা কেমন কথা…

যাহার মাঝে যে ধন আছে,

সেটাই নাওনা লুটে পুটে

আসোল দর্শন সেটা…

যার যে কর্ম ধার্য তাঁহার, তাহার খোঁজে সময়টা পার

গাছের মুড়ো মুড়ে দিয়ে যতোই ঢালো জল

কোনোদিনই সে হবেনা বৃক্ষ, কর্মটা নিষ্ফল।

জীবন বচন- ৪

‘বিনয়’

দম্ভ আমার বিনয় করো, উদ্ধত শির নতো

বিনয়কে মোর শক্তি করো, জীবনকে উন্নত

অহংবোধ মোর বন্দী থাকুক, সততার সৎ বলে

পরনিন্দার রেওয়াজ কাটুক, মত্ত শতদলে

আপনার ভুল সামনে আসুক, অন্যেরটা পরে

নশ্বর জীবন উৎসর্গ হোক, জীবনের উপকারে।

জীবন বচন- ৫

‘ভুল’

যে ভুল আমার বার বার হয়, তাহার থেকে শিক্ষা না পাই

আমি অন্ধ প্রাণী…

চোখের আলোয় সবই দেখি, সাদা কালো কিংবা রঙিন

নিজ ভুল না মানি…

ভুলের পরে ভুলের আসা, তাহার পরে সর্বনাশা

ওরে ভুলো মন, সময় থাকতে পরকে ভুলে

আপন ভুলকে নাওগো চিনে

সময় বড়ো কম…।

জীবন বচন- ৬

‘সময়’

মহাশক্তি জন্ম দিলো, মৃত্যুও নিশ্চিত

জন্ম-মৃত্যুর মাঝামাঝিই আসোল সময় ঠিক।

জন্ম-মৃত্যুর আগে পরে, কোনো সময় নাই

জীবদ্দশায় সময় আসে, সঠিক প্রয়োগ চাই।

সময় নামক ঘড়ির কাঁটা, ঘুরে যায় টিক্ টিক্

জীবন নামক পরীক্ষাগারে, সময় জ্ঞানই ঠিক।

জীবন বচন- ৭

 ‘জ্ঞান’

প্রাণীকুলে হাজার শ্রেণী, মানুষেরও আছে প্রাণ

সকল প্রাণীর মাঝে মানুষ, আবেগী বুদ্ধিমান।

মানুষের মাঝে বাস করে সব, পশুদেরই প্রবৃত্তি

বিবেক এবং বুদ্ধি মেধায়, পশুবৃত্তির মুক্তি।

মানুষ হলো সৃষ্টির সেরা, মহান স্রষ্টার দান

সকল প্রাণীর মাঝেই শুধু, তাকেই দিয়েছে জ্ঞান।

জীবন বচন- ৮

‘কাম’

জৈবিক দায় জীবনের তরে, প্রক্রিয়া স্বাভাবিক

কামনার দায় দেহ অন্তরে, স্ব-জাতি বৃদ্ধির।

সৃষ্টির আছে নিয়ম-রীতি, স্রষ্টার নির্দেশ

কামনার ঘোরে পশুদের বেশে, হইওনা নিঃশেষ।

নিঃশ্বাসের মতো জৈবিক প্রথা, খুবই প্রয়োজন

জীবনে তাহার পবিত্রতায়, করো আয়োজন।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×