উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি : রিজভী

ঢাকা, ১২ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসািচব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি’র পক্ষ থেকে সব-সময়ই ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখানো হয়েছে।

‘এ উদারতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করছে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী সময়ে এ দলটিকে (জামায়াতে ইসলামী) নিষিদ্ধ ঘোষণা করলেও বিএনপি তাতে সায় দেয়নি বরং ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পরও বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি।’

রুহুল কবির রিজভী ১২ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যার আগে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর-বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তাহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোহাম্মদ সামসুর রহমান।

অন্যান্যের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ আলী, সদস্যসচিব মামুন-অর-রশিদ ও বাগমারা বিএনপি’র সদস্যসচিব কামাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রিজভী বলেন, ‘আশির দশকে স্বৈরাশাসক এরশাদের বিরুদ্ধে আমরা সব দল মিলে একসঙ্গে আন্দোলন করেছিলাম। ওই সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আন্দোলনরত অন্যান্য দলের নেতা-নেত্রীদেরও কথা ছিল, এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে, মুনাফেক জামায়াত কথা রাখেনি, তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সে-সময় নির্বাচনে যায়।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগের সময় মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলেই হতে হয়েছে গুম অথবা খুন। আয়নাঘর তৈরি করে বিরোধী নেতা-কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। মামলা দিয়েও হয়রানি করা হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন আছে, যার আত্মপ্রকাশ হয়েছে রগ কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময়, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্যসচিব মামুন অর রশিদ ‘জামায়াত-শিবিরের’ সমালোচনা করে তাদের ‘বেইমান’ হিসেবে আখ্যায়িত করেন।

Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×