মেট্রোরেল ভ্রমণ অভিজ্ঞতার ভিডিওগ্রাফি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে জাইকা

ঢাকা, ১২ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। আজ ১২ ফেব্রুয়ারি (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘মাই এমআরটি এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাই এমআরটি এক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকা বাংলাদেশ (#JICABangladesh) ও #  ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে। উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করা যাবে।

প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন এবং অরিজিনাল কনটেন্ট আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সাথে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×