ঢাকা, ০১ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
০১ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, এতে আপত্তি নেই বরং আনন্দিত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবে না।
ছাত্রদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দল করবেন, দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাবো, সহযোগিতা করবো। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।’
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা চাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে অতি দ্রুত সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করবেন।
শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি হাসিনা পালানোর কারনে। দেশে এখন আতঙ্ক নেই।
১৮ কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে। দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। ভারতে আশ্রয়ে থেকে দেশ নিয়ে দুষ্টামি করছে। হাসিনা অনেক মা বাবার বুক খালী করেছে। এনিয়ে হাসিনা কোন অনুশোচনা করেনি।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
উপস্থিত ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলফাজ হোসেন, আলমগীর হোসেন শিশির। অনুষ্ঠান সঞ্চালন করেন হেলাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠান শেষে দরিদ্রের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


