ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৫
ক্রাইম রিপোর্টার : জেলার সিদ্ধিরগঞ্জে ফাতিমা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলায় স্বামী নুরুল আমিন সবুজকে (৫৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।
দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে।
জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


