মোহাম্মদপুর থানা পুলিশ ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে

ঢাকা, ২৬ জানুয়ারি-২০২৫

এম.এ জাহান (ক্রাইম রিপোর্টার) : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আকরাম হোসেন (২০), মো: জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫), মো: মিরাজ (১৯), মো: রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০), মো: সাগর (২৮), মো: শাহিন (২৫), মো: তাজু ইসলাম (২২), হাবিব (৩১), শাকিল (২০), শরীফ হাওলাদার (২১), মেহেদী হাসান (২২), আরিফুর রশোন (২০), মো: ফরহাদ হোসেন (১৯), জহিরুল ইসলাম (২১) ও মো: আরিফ (২৪)।

২৫ জানুয়ারি ২০২৫ গভীর রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×