ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

ঢাকা, ২৬ জুলাই২০২৬

জেলা প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা ইনসাফের কথা বলে, তাদের অপকর্মের শেষ নেই। জনগণ তাদের বিশ্বাস করে না। জামায়াত ও এনসিপির রাজনীতি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম নয় বলেও তিনি মন্তব্য করেন। ২৬ জুলাই (রবিবার) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। চাকরি, সামাজিক কর্মকাণ্ড কিংবা রাষ্ট্র পরিচালনায় অতীতের অন্যায় ও বৈষম্যমূলক চর্চার পুনরাবৃত্তি হলে জনগণ কোনো রাজনৈতিক দলকেই আস্থার জায়গায় রাখবে না। জবাবদিহিতা নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহাবস্থানে আস্থা রাখে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষ যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, তা সবারই জানা। তাই আওয়ামী লীগকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যাতে কেউ আহত হন বা কষ্ট পান।

লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : কেবিনে স্থানান্তর

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : কেবিনে স্থানান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×